স্টাফ রিপোর্টার:
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের ঢাকার শেরেবাংলা নগর থানার মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আদালতে নিয়ে আসে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে আদালতে তুলে শুনানিতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে তাদের যথাক্রমে চার দিন ও একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com