প্রেস বিজ্ঞপ্তি :
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এসব কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছেন না—এমনটা দেশের জনগণ কখনোই ভাববে না। এ ছাড়া কেউ চোরাপথে বা পেছনের দরজায় দিয়ে দেশে প্রবেশের চেষ্টা চালালে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এসব হীন কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো দেশ বা চক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন এই বিএনপি নেতা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com