ডিজিটাল ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার দিয়ে মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২৪ মে) ২-১ গোলের ব্যবধানে হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। এই ম্যাচে বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড।
ভিলার বিপক্ষে না খেললেও প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুনরুদ্ধার করেছেন হালান্ড। ২০২৩ ও ২০২৪ এর পর চার বছরে তৃতীয়বার লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি তিনি পেলেন। ম্যানচেস্টার সিটি এই স্টাইকার মৌসুম শেষ করেছে ২৭ গোল করে। ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো পাঁচ গোল পেছনে থেকে দ্বিতীয় স্থানে।
তৃতীয়বার গোল্ডেন বুট জিতে অ্যালান শিয়ারার ও হ্যারি কেনের পাশে বসলেন হালান্ড। তাদের চেয়ে বেশি চারটি গোল্ডেন বুট জিতেছেন মোহাম্মদ সালাহ ও থিয়েরি অঁরি।
সিটিতে প্রথম দুই মৌসুমে ৩৬ ও ২৭টি লিগ গোল করেন হালান্ড। তৃতীয় মৌসুমে আসে ২২ গোল। এবার তার চেয়ে পাঁচটি বেশি গোল করলেন। কিন্তু ম্যানসিটির হয়ে ট্রফি জিততে পারেননি তিনি। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com