স্পোর্টস ডেস্ক :
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১০ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিটে গোলকিপিং রেকর্ড পিটার শিল্টন ও ফ্যাবিয়েন বার্থেজের। দুজনেই ১০ ম্যাচ গোলপোস্ট অক্ষত রেখেছিলেন। ইংল্যান্ড ও ফ্রান্সের এই দুই গোলকিপার ১৭ ম্যাচে এই কীর্তি গড়েন। ব্রাজিলিয়ান লিয়াও তাফারেল, ফরাসি হুগো লরিস ও পশ্চিম জার্মান সেপ মায়ার আটটি ক্লিন শিট নিয়ে যৌথভাবে তৃতীয়।
১৯৮২ সালে চারটি, ১৯৮৬ ও ১৯৯০ সালে তিনটি করে ম্যাচে গোল হতে দেননি শিল্টন। প্রথিম দুটি টুর্নামেন্টে লেস্টারের এই বাসিন্দা ৫০০ মিনিট গোলপোস্ট অক্ষত রাখেন। বিশ্বকাপ ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ইতালির ওয়াল্টার জেঙ্গা ১৯৯০ সালে ৫১৬ মিনিট গোল হতে দেননি।
১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বার্থেজ পাঁচ ম্যাচ ক্লিনশিট রাখেন। দুইবার তার জালে বল পাঠিয়েছেন ডেনমার্কের মাইকেল লড্রুপ ও ক্রোয়েশিয়ার ডেভর সুকার। এক আসরে বিশ্বকাপ জয়ী কোনো দলের সবচেয়ে কম গোল হজমের রেকর্ড। ২০০৬ সালে এই রেকর্ড ছোঁন গিগি বুফন ও ইতালি এবং ২০১০ সালে ইকার কাসিয়াস ও স্পেন। ২০০২ সালে বার্থেজ আরেকটি ম্যাচে ও ২০০৬ সালে চার ম্যাচে গোল হজম করেননি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com