স্পোর্টস ডেস্ক:
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মোকাবিলা করবে বাংলাদেশ দল। বুধবার (৩ জুন) ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এসেছে দুঃসংবাদ।
মঙ্গলবার (২ জুন) ভোরে মাকে হারিয়েছেন দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম। সতীর্থের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে আজকের নির্ধারিত সকালের অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দল।
শিউলি আজিম
ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে আজ সকাল ৭টা থেকে অনুশীলনের কথা ছিল বাংলাদেশ দলের। তবে ভোরবেলা শিউলির মায়ের মৃত্যুর খবরটি আসার পর কোচ ও টিম ম্যানেজমেন্ট এই সেশনটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
শিউলির মা বাসনা আজিম অনেক দিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com