স্টাফ রিপোর্টার:
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি।
এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো।
২১তম মিনিটে অসাধারণ এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।
তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহো ও গুস্তিন কানোবিও গোল করে কয়েক মিনিটের ব্যবধানে স্কোরলাইন উল্টে দেন। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আবার সমতায় ফেরে কেপ ভার্দে। উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা। শেষ দিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছে উরুগুয়ে, কিন্তু জয়সূচক গোলটি আদায় করতে পারেনি তারা।
এর ফলে গ্রুপ ‘এইচ’—এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে এবং একই পয়েন্ট নিয়ে তিনে কেপ ভার্দে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com