স্পোর্টস ডেস্ক:
৩৫ রানে নেই ৫ উইকেট। এমন ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। তাদের ব্যাটে লড়াইয়ে ফেরে টাইগাররা। ফিফটি করে জাকের ফিরলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে আউট হন ওপেনার সৌম্য সরকার।
তার বিদায়ের পর ক্রিজে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ বলে খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। এতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা।
এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২৬ রানে ১০ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ।
এরপর দলীয় ৩৫ রানে পর পর জোড়া উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ২৫ বলে ২৫ ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম।
এরপর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ভারতের বোলারদের সামলে ৮৭ বলে ফিফটি তুলে নেন জাকের। ১৫৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ১৮৯ রানে ১১৪ বলে ৬৮ রান করে আউট হন জাকের। তার বিদায়ের পর ক্রিজে এসে খুব একটা সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন। ১২ বলে ১৮ রান করে ফিরে যান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com