স্পোর্টস ডেস্ক:
গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা না হলেও নিজেদের মতো করে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন রোনালদোসহ অনেকে।
তবে সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ‘দ্য ফেনোমেনন’খ্যাত বিশ্বকাপজয়ী এই তারকা। তাই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য ফিফা, কনমেবল, স্টেট ফেডারেশন এবং সিরি ‘আ’ ও সিরি ‘বি’র দলগুলোকে একটি চিঠিও দিয়েছেন তিনি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন রোনালদো চিঠিতে লিখেছেন, ‘আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে সিবিএফের আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে। সৎ নির্বাচনে অবদান না রাখার পাশাপাশি এই মডেল বিকল্প প্রার্থীর উত্থানকেও কঠিন (সম্ভবত অসম্ভবও) করে তুলবে।’
চিঠিতে রোনালদো আরও লেখেন, ‘এটা স্পষ্ট যে বর্তমান আইনের অধীনে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের হাতে পুরো প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। যা আমাদের সুষ্ঠ ও সমতাভিত্তিক প্রতিযোগিতার শর্ত থেকে দূরে সরিয়ে দেয়।’
চিঠিতে ফিফা এবং কনমেবলকে নির্বাচন তদারকি করার অনুরোধও জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি লেখেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে আমি অনুরোধ করছি ফিফা এবং কনমেবল যেন সরাসরি এই নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে।’
য়ম অনুযায়ী সিবিএফের এই প্রেসিডেন্ট নির্বাচনের অনুষ্ঠিত হতে হবে আগামী বছরের মধ্যে। রোনালদো অনুরোধ করেছেন, যেন ভোটের জন্য নির্ধারিত সময় এক মাস আগেই জানিয়ে দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে সব দলের প্রতি সমতাভিত্তিক আচরণের ওপরও জোর দিয়েছেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com