স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।
Manual7 Ad Code
আওয়ামী লীগের নেতাদের জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ সোহেল।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে আন্দোলকারী ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। হামলায় আহত উপজেলার ছাড়ারকোনা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান ৯৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে আমল গ্রহণকারী বিশ্বম্ভরপুর আদালতে মামলা দায়ের করেছিলেন।
Manual5 Ad Code
এ মামলার আসামি আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, বেনজির আহমদ মানিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক খালেদ মাহমুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন এবং আনোয়ার হোসেন সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে জামিন শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল হক বললেন, ‘গত ৪ আগস্ট রফিকুল ইসলাম তালুকদারসহ আসামিরা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল। আন্দোলনে অংশ নেওয়া স্কুল শিক্ষার্থীরা সাঁতার কেটে নদী পার হতেও পারেনি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এমনকি হাসপাতালে গিয়েও শিক্ষার্থীরা রক্ষা পায়নি। তাদেরকে জামিন দিলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আদালত বিষয়টি বিবেচনায় রেখেছেন।’
Manual6 Ad Code
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল বলেন, ‘শুনানি শেষে সার্বিক বিবেচনায় আদালত জামিন না মঞ্জুর করেছেন। আশা করছি, আগামী তারিখে এ আদালতেই আমরা ন্যায় বিচার পাব।’