প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মসজিদের ব্যাটারি চুরি তার নেশা : সুনামগঞ্জে এসে হাতেনাতে ধরা

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ণ
মসজিদের ব্যাটারি চুরি তার নেশা : সুনামগঞ্জে এসে হাতেনাতে ধরা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে চুরি মামলার ১ জন আসামী গ্রেফতার ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ মে মঙ্গলবার মধ্যনগর থানাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের আন্তরপুর ও রাজেন্দ্রপুর গ্রামের মসজিদের ব্যাটারি চুর করার সময় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে থানায় খবর দিলে এসআই মাহিনুর ঘটনা স্থলে গিয়ে মোঃ লুৎফরকে আটক করে ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তারাকান্দী গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে মোঃ লুৎফর রহমান দির্ঘদিন ধরে বিভিন্ন মসজিদের ব্যাটারি চুরি করে আসছিলো। এ ঘটনায় ব্যাটারি চুরির ঘটনার ব্যাপারে মসজিদ কমিটির কোষাধক্ষ সাইকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে আসামীর দেওয়া তথ্যমতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া ১টি ব্যাটারি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এ বিষয়ে এসআই বিকাশ সরকার বলেন, তদন্তকালে আরও জানা যায় উক্ত আসামী উল্লেখিত মসজিদ সহ আশেপাশের একাধিক মসজিদ থেকে মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করে দীর্ঘদিন যাবত মসজিদের ব্যাটারি চুরি করে আসছে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code