প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৭ হিজরি

এসএমপি’র সেই ডিসি শাদিদ ওএসডি

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ
এসএমপি’র সেই ডিসি শাদিদ ওএসডি

Manual7 Ad Code

নিজস্ব সংবাদদাতা:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি এবং ও এসডি করা হয়েছে। এর মধ্যে শাদিদ রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও ওএসডি করা হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জ ইউনিভার্সিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) হিসেবে মোহাম্মদ ইলতুৎ মিশকে বদলি করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে, এসএমপি’র উপ-কমিশনার (সদ্য বদলিকৃত) ইমাম মোহাম্মদ শাদিদ ছিলেন সিটিএসবি’র দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে পাসপোর্ট ভেরিফেকশনের সময় মানুষকে হয়রানি করার অনেক অভিযোগ রয়েছে। খোদ পুলিশ সদস্যদের আত্মীয়দের কাছ থেকেও তার নাম ভাঙ্গিয়ে ইনকোয়ারি অফিসাররা ঘুষ খেতেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

Manual1 Ad Code

ভুক্তভোগী সিলেটের অনেক সাংবাদিকও। তাদের স্বজনদেরও পাসপোর্ট ভেরিফিকেশনের সময় টাকা দিতে হয়েছে পুলিশেল সিটিএসবি সদস্যদের। সবাই ডিসি শাদিদের নাম করেই ঘুষ গ্রহণ করতেন।

এছাড়া ইমাম মোহাম্মদ শাদিদ ৫ আগস্ট পরবর্তীতে সিলেটে হওয়া একটি মামলারও এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- শাদিদ গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় প্রভাব খাটিয়ে ফ্যাসিস্ট সরকারখ্যাত আওয়ামী লীগের শেষ ৪ বছর তিনি প্রভাব খাটিয়ে সিটিএসবি’র (এসএমপি) ডিসি’র দায়িত্বে থাকেন। করেন রমরমা ঘুষবাণিজ্য।

Manual1 Ad Code
Manual7 Ad Code