স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন কামুদপুর এলাকার একটি বাঁশ ঝাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। শনিবার (৩ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। এসময় প্লাস্টিকের বস্তা মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব। পরে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com