প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ৭৮ হাজার শিশুকে দেওয়া হবে ভিটামিন এ ক্যাপসুল

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
সিলেটে ৭৮ হাজার শিশুকে দেওয়া হবে ভিটামিন এ ক্যাপসুল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স রুমে বুধবার দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট ২৬৭টি কেন্দ্রে ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১ বছরের অধিক ও ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেই সফলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code