প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সফর, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ফোনে কথা বলছিলেন যুবক, অতঃপর ট্রেনে কাটা

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ফোনে কথা বলছিলেন যুবক, অতঃপর ট্রেনে কাটা

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেছে অজ্ঞাতনামা এক যুবকের। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামে ট্রেনটি তেলিয়াপাড়া রেলস্টেশনটি অতিক্রম করার সময় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যুবক। এসময় ট্রেনের নিচে পড়ে তার দেহ চিহ্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়াও তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code