প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি লেখেন, `গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।’

Manual3 Ad Code

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তারা সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে হামলার শিকার হন। এনসিপির অভিযোগ, হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। তবুও পুরো এলাকা প্রায় এক ঘণ্টা উত্তপ্ত থাকে।

নেতাকর্মীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পরে সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।

Manual4 Ad Code

এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশজুড়ে ব্লকেড কর্মসূচি পালনের ডাক দেওয়া হলো।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code