আওয়ামীলীগের দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচিতে বিয়ানীবাজারের কোথাও দেখা যায়নি দলীয় নেতাকর্মীদের। তবে গুজব নির্ভর নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে অনেককে সমালোচিত হতে দেখা গেছে।
এদিকে রবিবার দিনব্যাপী বিয়ানীবাজার পৌরশহরের দখল ছিল ছাত্রদল, যুবদল ও শিবির নেতাকর্মীদের নিয়ন্ত্রনে।
Manual5 Ad Code
পৃথকভাবে দুপুরে মিছিল বের করে যুবদল ও ছাত্রদল। এতে হাসিনা বিরোধী নানা শ্লোগান স্থান পায়।
Manual2 Ad Code
বাদ আসর পৌরশহরে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে গিয়ে তাদের মিছলে শেষ হয়।