প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি।

Manual4 Ad Code

দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, যেসব সংসদীয় আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে গণভোটের প্রচারণার নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে কাজ করতে আলাদা করে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ করা হবে। এই কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Manual8 Ad Code

নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম এবং মনিটরিং আরও কার্যকর করতে ৩১ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন কমিটির অনুমোদন দেন। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি হয়েছেন মনিরা শারমিন।

Manual1 Ad Code

চেয়ারম্যান ও সেক্রেটারির বাইরে কমিটিতে আরও ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

এনসিপির নেতারা মনে করছেন, এই পরিকল্পিত ও সমন্বিত কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত তৈরি হবে।

Manual2 Ad Code

এদিকে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনে সমঝোতার আলোচনা হলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এরই মধ্যে ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন সমঝোতা চূড়ান্ত হলে দলীয় প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code