প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এয়ারগানের খনি মৌলভীবাজার!

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
এয়ারগানের খনি মৌলভীবাজার!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯টি এয়াগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়।
সোমবার (২৬ জানুযারি) বিকেলে এ তথ্য জানায় র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual8 Ad Code

তারা জানায়, রবিবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থানাধীন আদমপুর ইউনিয়নের কাটাবিল রোডের কলাবাগান এলাকায় তল্লাশী চালিয়ে ঝোপের ভিতর থেকে ৫টি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

অপর আরেকটি অভিযানে রাত ১২টার দিকে মৌলভিবাজারের সদর থানাধীন কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশে ঝোপের ভিতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত এয়ারগানের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হচ্ছিল বলে ধারনা র‌্যাবের।

এ ব্যাপারে জিডি দায়ের করে এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code