প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নির্বাচনে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যতদিন

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ণ
নির্বাচনে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যতদিন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটসহ সারাদেশে দুদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, সরকারের দেওয়া নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ার টানা চার দিন মিলবে ছুটি।

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর সঙ্গে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

Manual7 Ad Code

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেয়া হয়েছে।

Manual5 Ad Code

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়া হলো।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code