প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মহানগরীতে যে কারণে পুলিশের নিষেধাজ্ঞা

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ণ
মহানগরীতে যে কারণে পুলিশের নিষেধাজ্ঞা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরী এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়। ৫০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লঅঠি বহন করা যাবেনা। একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালিন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

Manual6 Ad Code

পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে : মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code