প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ণ
সিলেটের সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার ‘ভোটার স্থানান্তর’ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার ‘অস্বাভাবিক’ হারে ভোটার স্থানান্তরের আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তবে নির্বাচন কমিশন বলেছে, স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে।

Manual4 Ad Code

গত ১ ফেব্রুয়ারি সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। তিনি বলেন, আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নম্বর যেখানে পাঁচজনের বেশি থাকার কথা না, সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার থাকার অভিযোগ এসেছে আমাদের কাছে। এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত। ইসির এ ব্যাপারে নজর দেওয়া দরকার।

পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জনের। আর সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার ৫৪৩ জন।

Manual8 Ad Code

বিগত চার বছরে মোট ভোটার স্থানান্তর হয়েছে ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। যার মধ্যে ২০২৪ সালে হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন যা চলতি বছরের প্রায় অর্ধেক। ২০২৩ সালে হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন। ২০২২ সালে ভোটার স্থানান্তর হয়েছে ৭ লাখ ১৭ হাজার ২০৮ (ভোটার হালনাগাদের বছর)। ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন ২০২১ সালে। এবার সংসদ নির্বাচনে ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসির তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ১২০ জন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবছর হালনাগাদ হয়েছে ভোটার তালিকা। সেপ্টেম্বরে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে গেজেট প্রকাশ হয়। ৩১ অক্টোবর ভোটার তালিকাভূক্ত হওয়ার সময় শেষ হয় আর মধ্য নভেম্বরে ভোটার স্থানান্তরের সময় সীমা ছিল।

ভোটার স্থানান্তর বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর সারা বছর ধরে হয়ে থাকে। সাধারণত উপজেলা/থানা পর্যায় থেকে আবেদন করা হয়ে থাকে। অস্বাভাবিক হারে স্থানান্তরের ঘটনা নেই এবার।

Manual4 Ad Code

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, বিএনপির অভিযোগ নিয়ে যেহেতু কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, বিষয়টি সেদিক থেকে স্পষ্ট করা হতে পারে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code