নির্বাচন ঘিরে সীমান্তবর্তী উপজেলায় বিজিবির সর্বোচ্চ সতর্কতা
নির্বাচন ঘিরে সীমান্তবর্তী উপজেলায় বিজিবির সর্বোচ্চ সতর্কতা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকালীন সময়ে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।
Manual7 Ad Code
বিজিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সীমান্তবর্তী জুড়ি ও বড়লেখা উপজেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ শুরু করেছে।
Manual7 Ad Code
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি বেস ক্যাম্পে মহড়া ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় কমান্ডিং অফিসার জানান, তাদের আওতাধীন মৌলভীবাজার জেলার সীমান্ত উপজেলাগুলোতে সর্বোচ্চ নজরদারির পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ এবং ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সেখান থেকে তাদের আওতাধীন ৪টি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রে প্রায় ১৩ প্লাটুন বিজিবি কাজ করছে বলে জানান।