প্রেস বিজ্ঞপ্তি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট জননেতা সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
Manual3 Ad Code
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। ইলিয়াসপত্নী লুনা বলেন, সুহেল আহমদ চৌধুরী এম. ইলিয়াস আলীর জন্য একজন নিবেদিত নেতা ছিলেন। তিনি ছিলেন একজন জনবান্ধব, সৎ ও নিবেদিত জনপ্রতিনিধিও। বিশ্বনাথ উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, স্থানীয় রাজনীতিতে তার অভিজ্ঞ নেতৃত্ব ও জনসম্পৃক্ততা বিশ্বনাথবাসীর কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
Manual7 Ad Code
তাহসিনা রুশদীর লুনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।