প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইমাম থেকে সংসদে সিলেটের যে প্রার্থী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ণ
ইমাম থেকে সংসদে সিলেটের যে প্রার্থী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মসজিদের ইমাম থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান। পেশায় ইমাম, খতিব ও শিক্ষক এই আলেম প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ফলে জয়-পরাজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

৫৯ বছর বয়সি আবুল হাসান সিলেটের জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। ২০০০ সালের জুন মাস থেকে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

এক প্রতিক্রিয়ায় আবুল হাসান বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে আমি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই।’

Manual7 Ad Code

তিনি আরও জানান, ‘জকিগঞ্জ-কানাইঘাট এলাকার সার্বিক উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। অবহেলিত খাতগুলো চিহ্নিত করে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’

এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Manual1 Ad Code

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় অঙ্গন থেকে উঠে এসে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ঘটনাটি এলাকায় নতুন এক রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code