নিজস্ব প্রতিবেদক:
সিলেটের খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশে মহানগর গোয়েন্দা বিভাগ। তাদের অভিযোগ, ওই ৬জন পেশাদার জুয়াড়ী।
Manual3 Ad Code
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডুজাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।