সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল ও সাধারণ সম্পাদক জুবের
সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল ও সাধারণ সম্পাদক জুবের
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
সিলেট অফিস:
Manual6 Ad Code
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছয়ফুল আলম এডভোকেট। এসময় তাকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোঃ এডভোকেট আব্দুল্লাহ আল-হেলাল ও এডভোকেট মোঃ কাওছার জুবায়ের।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।
Manual7 Ad Code
ঘোষিত ফলাফল অনুযায়ী, এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, এডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, এডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে এডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে, এডভোকেট মোঃ হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট,সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট।
এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে এডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট, এডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এডভোকেট মোঃ জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, এডভোকেট মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট, এডভোকেট জিয়াউল হক মোস্তাক এডভোকেট ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
Manual8 Ad Code
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে এডভোকেট মোঃ ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, এডভোকেট মোঃ আতিকুর রহমান ৮৯৫ ভোট, এডভোকেট এ.এস.এম আব্দুল গফুর ৮৭২ ভোট, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, এডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট, এডভোকেট মোঃ ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।