প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মির্জা ফখরুলের হাত থেকে দায়িত্ব বুঝে নিলেন কাইয়ুম চৌধুরী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ণ
মির্জা ফখরুলের হাত থেকে দায়িত্ব বুঝে নিলেন কাইয়ুম চৌধুরী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছ থেকে কাইয়ুম চৌধুরীসহ অন্যরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এরআগে রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে কাইয়ুম চৌধুরীসহ ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। ছাত্রদল, যুবদল হয়ে বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ ও সমাজসংগঠক। গত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের দমন-নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে থেকে তিনি কর্মিবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া সিলেটে বন্যা ও করোনাকালে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেও তিনি আলোচিত হন।

Manual1 Ad Code

আবদুল কাইয়ুম চৌধুরী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা ও একাগ্রতা বিবেচনায় অনেকই মনে করেছিলেন, তিনি আসনটিতে বিএনপির মনোনয়ন পাবেন। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মালিক ১৯ বছর পর দেশে ফিরে মনোনয়ন পেতে তৎপর হন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code