নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
আকলিমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়।
Manual2 Ad Code
জানা যায়, গত জানুয়ারিতে ঢাকার বনানীতে অবস্থিত আবির এন্ড ব্রাদারস লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়া সহযোগিতায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় এবং দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
Manual4 Ad Code
আকলিমা খাতুন বলেন, আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের মাধ্যমে প্রতারণার শিকার না হন। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হোক।
তিনি জানান, এ বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।