হাসিনা সরকারের শেষ ৫ বছরে সাড়ে ১৬ হাজার মানুষকে হত্যা
হাসিনা সরকারের শেষ ৫ বছরে সাড়ে ১৬ হাজার মানুষকে হত্যা
editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ০২:০৫ অপরাহ্ণ
Manual8 Ad Code
প্রজন্ম ডেস্ক:
Manual6 Ad Code
আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে ঢাকাসহ সারা দেশে সাড়ে ১৬ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ হিসাবে গড়ে প্রতিদিন ৯টির বেশি হত্যার ঘটনা ঘটেছে।
Manual7 Ad Code
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ্যে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব হত্যার ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি হত্যার সংখ্যা ধরলে হত্যার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Manual5 Ad Code
তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, দেশে বছরে গড়ে হত্যার ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার হত্যার ঘটনা ঘটেছে।
Manual4 Ad Code
প্রসঙ্গত, নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে পাঁচ বছর আট মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।