ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কড়া সমালোচনা করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
Manual2 Ad Code
Manual2 Ad Code
রুমিন ফারহানা বলেন, দেশের আইনশৃঙ্খলা কেমন তা সাধারণ মানুষ বোঝে। আর বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কী বলবো। বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‘টুকু আসে টুকু যায়’।
এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শব্দচয়ন নিয়ে হট্টগোল হয়েছে। এ সময় বিরোধীদলের সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার তীব্র প্রতিবাদ জানান। বিরোধী শিবিরের প্রায় সব সংসদ সদস্যই দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে স্পিকারকে হিমশিম খেতে হয়।