প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে মোটরসাইকেলসহ বুঙ্গার মাল ধরল বিজিবি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে মোটরসাইকেলসহ বুঙ্গার মাল ধরল বিজিবি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

বিজিবি জানায়, সিলেটের সোনারহাট, বিছনাকান্দি এবং শ্রীপুরে অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, মাল্টা, মোটরসাইকেল ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লক্ষ ৩২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code