প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

প্রজন্ম ডেস্ক:

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। গত বছর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন।

গতকাল বুধবার যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

Manual7 Ad Code

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

এবারের সূচক অনুযায়ী, এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ওই সময় সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল উত্তর কোরিয়া।

এ বছরের সূচকে এককভাবে শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

এবার দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা। গত বছরের মতো শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে রয়েছে আফগানিস্তান (১০৬তম)। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)।

Manual1 Ad Code

এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম স্থানে রয়েছে উত্তর কোরিয়া। ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code