প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাবার জন্য ভোট চাইলেন মিলন কন্যা মৌ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ণ
বাবার জন্য ভোট চাইলেন মিলন কন্যা মৌ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে বাবা কলিম উদ্দিন মিলনের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন কন্যা তাসনিম মৌ । তিনি কলিম উদ্দিন মিলনের বড় মেয়ে। শুক্রবার পৌরসভার ৫নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি জানান, আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন, তিনি আপনাদের পরীক্ষিত নেতা, গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি। এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন, আমার বাবা জীবনের শেষ সময়টুকু তিনি জনগণের সেবায় উৎসর্গ করতে চান।

Manual5 Ad Code

বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

ছাতক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন ।

শুরুতে সভায় স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলিম উদ্দিন মিলনের জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন এবং ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাঘবাড়ি পঞ্চায়েতের মোতাল্লি আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ, মাহিম প্রমুখ।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code