প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইলিয়াসপত্নী লুনাকে মন্ত্রী সভায় রাখতে এলাকাবাসীর দাবি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
ইলিয়াসপত্নী লুনাকে মন্ত্রী সভায় রাখতে এলাকাবাসীর দাবি

Manual8 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
রাজনৈতিক পদ-পদবীর পাশাপাশি সিলেটের মেয়ে ডা. জুবায়েদা রহমানকে বিয়ে করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান সিলেটবাসীর অনেকের কাছে দুলাভাই, আবার অনেকের কাছে দামান্দ হিসেবে পরিচিত। একই ভাবে সিলেটের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের দু’বারের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় সিলেট-২ আসনে নব-নির্বাচিত এমপি তাহসিনা রুশদীর লুনা সিলেটবাসীর অনেকের কাছে ভাবী, আবার অনেকের কাছে পুত্রবধু হিসেবে পরিচিত।

তারেক রহমান দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এলেও ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’র পূর্ব মুহুর্তে দলের পূর্ণ্যাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।

Manual2 Ad Code

অন্যদিকে তাহসিনা রুশদীর লুনাও সিলেট-২ আসনের ‘প্রথম’ মহিলা এমপি ও স্বামীর পরে স্ত্রী হিসেবে প্রতিদ্বদ্বী প্রার্থীকে ৭৯ হাজার ৩২০ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন। একই সাথে সিলেটবাসীর দামান্দ বা দুলাভাই তারেক রহমান এবং পুত্রবধু বা ভাবী তাহসিনা রুশদীর লুনা সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো প্রতিদ্ব›দ্বীতা করেন এবং প্রথম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
তাই দু’জনের রাজনৈতিক জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তিতে নানান মিল থাকা এবং গুম পরিবারের একজন সদস্য হিসেবে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নতুন মন্ত্রী সভায় রাখা এখন এলাকাবাসীর প্রাণের দাবী হয়ে উঠেছে। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে গাড়ীর চালক আনছার আলী’সহ জননেতা এম. ইলিয়াস আলী গুম হন। আর এরপর সদ্য প্রয়াত বিএনপির তৎকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বামীর অবর্তমানে বিএনপির নেতাকর্মী’সহ সিলেট-২ আসনবাসীর দায়িত্ব গ্রহণ করেন তাহসিনা রুশদীর লুনা। এরপর থেকে অনেক ঘাত-প্রতিঘাতের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাকে। অবশেষে ১২ ফেব্রুয়ারি জনতার দেওয়া রায়ে পেয়েছেন নিজের কর্ম সফলতা।

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টল ভোট’সহ সিলেট-২ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ‘ধানের শীষ’ প্রতীকে পান ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের পান ৩৮ হাজার ৬৩৫ ভোট। এছাড়া নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাকারী অপর ৩ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ‘লাঙ্গল’ প্রতীকে পান ১ হাজার ৪২০ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আমির উদ্দিন ‘হাতপাখা’ প্রতীকে পান ১ হাজার ৪০৮ ভোট ও গনফোরাম মনোনীত প্রার্থী মুজিবুল হক পান ‘উদিয়মান সূর্য’ প্রতীকে ৬৩৭ ভোট। নির্বাচনে সিলেট-২ আসনের ১ লাখ ৬৪ হাজার ৫০৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ৪ হাজার ৪৫১টি ভোট।

Manual3 Ad Code

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, জনতার নেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে ভাবী (লুনা) যেভাবে দক্ষতার সাথে ওই অঞ্চলে দলের নেতাকর্মী’সহ জনসাধারণের দায়িত্ব পালন করেছেন, এর প্রতিদান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসনবাসী দিয়েছেন। আর এখন তিনি মন্ত্রী সভায় স্থান পেলে দীর্ঘদিন ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনবাসী স্বল্প সময়ের মধ্যে নিজেদের কাঙ্খিত সেই উন্নয়ন পেয়ে যেতেন। আসনবাসীর পক্ষ থেকে আগামীর প্রধানমন্ত্রী ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমাদের জোরদাবী তিনি যেনো উনার নতুন মন্ত্রী সভার গুম পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের ভাবী তাহসিনা রুশদীর লুনাকে স্থান দিয়ে আমাদেরকে রক্ত ঋনে আবদ্ধ করেন।

বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন ও যুগ্ম আহবায়ক শাহজাহান আলী বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ থাকায় উনার পরিবার নানানভাবে তীব্র নির্যাতনের শিকার হয়ে আসছে। তাই এখন সঠিক সময় এসেছে ওই পরিবারকে মূল্যায়ন করার। সদ্য সমাপ্ত নির্বাচনে জনগণ কিন্তু উনাদের রায় দিয়ে দিয়েছেন। আশাকরি এখন দলের চেয়ারম্যান তারেক রহমান গুম পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের ভাবী তাহসিনা রুশদীর লুনাকে উনার মন্ত্রী সভায় স্থান দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন।

বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল ও সদস্য সচিব ফাহিম আহমদ বলেন, গুম পরিবারের সদস্য তাহসিনা রুশদীর লুনার মতো উচ্চ শিক্ষিত একজন নারীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রী সভায় স্থান দেওয়া হলে অনুপ্রাণিত হবে ওই অঞ্চল তথা সমগ্র নারী সমাজ। তাছাড়া দীর্ঘদিন ধরে উনি (লুনা) নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন। জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে উনিই (লুনা) মাতৃ¯হে আগলে রেখেছেন ওই অঞ্চলের দলীয় নেতাকর্মী’সহ জনসাধারণকে। তাই এখন তাহসিনা রুশদীর লুনাকে মন্ত্রী হিসেবে দেখা এলাকাবাসীর প্রাণের দাবীতে রূপ নিয়েছে। আশাকরি দলের চেয়ারম্যান এলাকাবাসীর দাবীটি পূরণ করবেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code