বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ও ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার লন্ডনের রাস্তায় এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। সামাজিক মাধ্যমে তাদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
Manual7 Ad Code
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন কৃতি ও কবীর। এসময় কৃতির পরনে ছিল বাদামি রঙের হাইনেক টি-শার্ট, ব্লু ডেনিম ও পিচ রঙের জ্যাকেট। অন্যদিকে কবীর পরেছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেট। নেটিজেনদের একাংশ কৃতির বর্তমান হেয়ারস্টাইল দেখে ধারণা করছেন, ভিডিওটি বেশ সাম্প্রতিক সময়ের।
Manual2 Ad Code
কবীর বাহিয়া লন্ডনের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। বি-টাউনে গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কৃতি। অনেকে এই লন্ডন সফরকে তাদের ‘আগাম মধুচন্দ্রিমা’ হিসেবেও অভিহিত করছেন। যদিও কৃতি বা কবীর এখন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
কৃতি ও কবীরের প্রেমের গুঞ্জন প্রথম জোরালো হয় গ্রিসে কৃতির জন্মদিনের ছবি সামাজিক মাধ্যমে আসার পর। এরপর কৃতির বোন নূপুর স্যাননের বিয়েতেও তাদের একসঙ্গে দেখা যায়। রাজস্থানের উদয়পুরে আয়োজিত সেই পারিবারিক অনুষ্ঠানে কবীরের উপস্থিতি তাদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করে তোলে।
Manual1 Ad Code
বর্তমানে কৃতি লন্ডনেই অবস্থান করছেন। বারবার জনসমক্ষে একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ায় তাদের পরিণয় নিয়ে উন্মুখ হয়ে আছেন তাদের ভক্তরা।