প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সমমনা রাজনৈতিক দলকে সহযোগিতার নির্দেশ দিয়ে বিএনপির চিঠি

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ণ
সমমনা রাজনৈতিক দলকে সহযোগিতার নির্দেশ দিয়ে বিএনপির চিঠি

Manual6 Ad Code

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যেসব সমমনা দল সারা দেশে ভূমিকা পালন করেছে তাদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে।

Manual6 Ad Code

দলের আহবায়ক এবং সদস্য সচিবকে এমন চিঠি পাঠায় কেন্দ্র।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা ওই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বেশিরভাগ নেতাকর্মীকেই ওই চিঠি প্রচার করতে দেখা গেছে। সাংগঠনিক এই জেলায় ৭টি উপজেলা রয়েছে। এখানে মোট ৫টি নির্বাচনি আসন আছে। এর মধ্যে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দীর্ঘ দিন ধরেই শক্তিশালী অবস্থান জানান দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের দাবি জানিয়ে আসছিল এলডিপি।

দলটির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এ আসন থেকে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৯ সালে প্রথম, এরপর ১৯৮৬, ১৯৯১ এবং ২০০১ সালে মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দুইটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। এই চিঠির পর ড. রেদোয়ান আহমেদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে ধারণা করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে ২০১৮ সালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন রেদোয়ান আহমেদ।

চিঠিতে বলা হয়, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যে সমস্ত সমমনা রাজনৈতিক দল সংগ্রামী ভূমিকা পালন করেছেন, সেই সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা (সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব) নিজ সংসদীয় আসনে যাতে নির্বিঘ্নে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য সার্বিক সহযোগিতা প্রদান করতে আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে।

Manual8 Ad Code

চিঠিটিতে এই আদেশ অতীব গুরুত্বপূর্ণ ও জরুরী বলে উল্লেখ করা হয়। চিঠিটি গত ২২ অক্টোবর কেন্দ্র থেকে প্রেরণ করা হয়।

চিঠিপ্রাপ্তির বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, ব্যস্ত রয়েছেন। এখন কথা বলতে পারবেন না।

Manual3 Ad Code

এ ব্যাপারে এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, সাংগঠনিক দিক থেকে আমার নির্বাচনি এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এ আমার দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী। আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছিলাম। বিএনপির সঙ্গে এক্ষেত্রে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। কখনো প্রয়োজন হলে আমরা বিএনপির সহযোগিতা নেব।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code