প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ণ
বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে এখন পর্যন্ত ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে তিনটি আসনে বিএনপির নামেই মনোনয়নপত্র কিনেছেন মনোনয়ন বঞ্চিত ৫ নেতা।

রোববার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে ৯, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭ জন করে এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual8 Ad Code

এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একক প্রার্থী থাকলেও তিনটি আসনে বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। তিনি ছাড়াও দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

Manual8 Ad Code

সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু।

সিরাজগঞ্জ-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত। এ আসনে দলের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা শফিফুল ইসলাম ছালাম।

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব।

Manual2 Ad Code

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী গোলাম সরোয়ার বলেন, প্রাথমিকভাবে ড. এম এ মুহিতকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চুড়ান্ত নয়। আমার নেতাকর্মীদের চাহিদার কারণে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ ও নেতাকর্মীর দিকে তাকিয়ে দল পরিবর্তন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী গোলাম মওলা খান বাবলু বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। যদি কোন কারণে বিএনপির প্রার্থী পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সুযোগ থেকে যাবে। যেমন ২০০৮ সালের নির্বাচনে আমি ধানের শীষ প্রতিক পেয়েছিলাম। কিন্তু শেষ মুহুর্তে আমাকে পরিবর্তণ করে মনজুর কাদেরকে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, একটি দলের পক্ষে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে যিনি দলের চূড়ান্ত মনোনয়ন নিয়ে আসবেন তাকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বাকিরা বাতিল হয়ে যাবেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code