খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়ার মানুষ, চলছে দোয়ার আয়োজন
খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়ার মানুষ, চলছে দোয়ার আয়োজন
editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Manual8 Ad Code
বগুড়ার গাবতলীর বাঘবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন সেখানকার মানুষ৷ শুধু বাঘবাড়ি এলাকা নয়, পুরো বগুড়াজুড়েই শোক নেমে এসেছে।
Manual6 Ad Code
বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার জন্য ওই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া৷ তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজেদের গর্বের ‘ব্যাটার বউ’য়ের মৃত্যুতে পরিবারের সদস্য কিংবা স্বজন হারানোর মতোই সমব্যথী বগুড়ার সাধারণ মানুষও। ৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে অবিচল-আপসহীন থাকা নেত্রীর ওপর বিগত দেড় দশক ধরে চলা অবর্ণনীয় নিপীড়নের কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারাও।
১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের দুঃসহ দিনগুলোতে জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে কিংবা পরে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন, তখন বেগম খালেদা জিয়া সব সময়ই থেকেছেন এমন বাঙালি বাড়ির ঘর-সংসার আর সন্তানদের সামলানো গৃহবধূ হিসেবেই। স্বামী যখন দেশ আর দেশের মানুষ নিয়ে ব্যস্ততায়, তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু তখন কেবলই দুই ছেলে আর তাদের সংসার।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। দলীয় প্রধানের মৃত্যুর পর একহাতে দলকে সামলে, আরেক হাতে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন সংগঠিত করে আশি ও নব্বই দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় রূপ নেন বেগম খালেদা জিয়া।
Manual3 Ad Code
১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার দুটি সংসদীয় আসন থেকে প্রার্থী হন বেগম জিয়া। ওই নির্বাচন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই পুত্রবধূ খালেদা জিয়াকে আঞ্চলিক ভাষায় ‘ব্যাটার বউ’ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে- এমন প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন বগুড়ার মানুষ।
এদিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের জরুরিভাবে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
Manual3 Ad Code
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, নেতাকর্মীরা আসার পর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।