প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

Manual7 Ad Code

স্টাফ রিপোটার:
লাখ লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয়েছে খালেদা জিয়ার জানাজা। এ সময় পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

Manual7 Ad Code

ধবার (৩১ ডিসেম্বর) জানাজার আগে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালীন ওনার কোনো ব্যবহারে অথবা কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। তার জন্য দোয়া করবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশে রওনা করে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code