প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন: যাত্রী কল্যাণ সমিতি

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ণ
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন: যাত্রী কল্যাণ সমিতি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন, যা ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে আহত হয়েছেন আরও হাজারো মানুষ।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Manual3 Ad Code

সংগঠনটির তথ্যমতে, ২০২৫ সালে দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

Manual6 Ad Code

সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানির চিত্র তুলে ধরে সংগঠনটি জানায়, গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫৮ জনের।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পরিবহন ভাড়া নির্ধারণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনার ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টি অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code