প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

৪ দফা দাবিতে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ণ
৪ দফা দাবিতে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু হয়।

ইনকিলাব মঞ্চের ৪ দাবি হলো:
১. হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।
৪. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার।

Manual8 Ad Code

এর আগে, এদিন সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

Manual2 Ad Code

আয়োজকরা জানান, মিছিলটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে। পথে ট্রাফিক ও জনসমাগম বিবেচনায় কিছু অংশে সমাবেশের গতি ধীর রাখার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code