প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের জালে রঞ্জিত, রুহুল

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে পুলিশের জালে রঞ্জিত, রুহুল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের পৃথক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাতে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত রুহুল আমিন সাদিক (২১) এয়ারপোর্ট থানার মংলিরপাড় এলাকার খুরশেদ আলমের ছেলে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় এয়ারপোর্ট থানাধীন বড়শালা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে ৯ বোতল বিদেশি মদসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জিত বসনব (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার বাবনগাঁও গ্রামের মৃত রমাকান্ত বসনবের ছেলে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code