প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপির দুই গ্রুপের মারা মারি, প্রাণ গেল ছাত্রদল নেতার

editor
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ
বিএনপির দুই গ্রুপের মারা মারি, প্রাণ গেল ছাত্রদল নেতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিমের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়। এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।
এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে।

Manual8 Ad Code

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

Manual2 Ad Code

এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code