প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০১:৪৫ অপরাহ্ণ
রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতাই সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়।

Manual3 Ad Code

এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

Manual1 Ad Code

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code