প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশের হামলার নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদ সমমনা জোট

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশের হামলার নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদ সমমনা জোট

Manual4 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এক বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্হিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামীলীগ দোসরা মরণকামড় দিয়ে বর্তমান অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোন পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারো ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন, এনপিপি’র চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগের বিএমএল চেয়ারম্যান ব্যারিস্টার নাসিমা খান, ডেমোক্রেটিক লীগ ডি এল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদত প্রমুখ নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code