প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সমাবেশ মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার ঢলে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। পরে মঞ্চে বসে বসে বক্তব্য দেন তিনি।

Manual1 Ad Code

এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।

Manual8 Ad Code

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code