মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক এমপির ছেলে ও জেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক এমপির ছেলে ও জেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার
editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান ও মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।
Manual6 Ad Code
সোমবার (২ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহর থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
Manual7 Ad Code
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা একটু পরে জানাচ্ছি।