বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে: মির্জা ফখরুল
বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে: মির্জা ফখরুল
editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি জানান, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল।
Manual1 Ad Code
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
Manual5 Ad Code
রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়। এখানে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।
Manual5 Ad Code
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য দেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি‘ পালনে বিএনপি গঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ।
মির্জা ফখরুল আরও বলেন, ‘রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।’
Manual1 Ad Code
তিনি বলেন, ‘গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।’
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।