সরকার-প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা সেটারই ফল: হাসনাত
সরকার-প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা সেটারই ফল: হাসনাত
editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:
শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
Manual4 Ad Code
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর,একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।’
Manual7 Ad Code
হত্যার দায় নিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’
তিনি বলেন, ‘গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না।’
Manual1 Ad Code
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আরও বলেন, ‘তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন,বলছেন আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?’