প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষের দল: সালাহউদ্দিন আহমদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ণ
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষের দল: সালাহউদ্দিন আহমদ

Manual4 Ad Code

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি গণমানুষের দল। তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের মুখে স্বাধীনতার কথা শোভা পায় না।’ একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জনসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মসংস্থানের মাধ্যমে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা হবে। তিনি বলেন, ‘আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জীবনমান পরিবর্তনের জন্য। বিএনপি মানুষের হাতে কাজ তুলে দিতে বিশ্বাস করে।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ খাদ্য নিরাপত্তা, কৃষি সহায়তা ও স্বাস্থ্যসেবার সুবিধা সরাসরি পাবে। তার ভাষ্য অনুযায়ী, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করাই এসব উদ্যোগের লক্ষ্য।

জনসভায় বক্তব্য দেন ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

Manual7 Ad Code

এ ছাড়া জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার বক্তব্য দেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উখিয়া–টেকনাফ অঞ্চল অবহেলিত থাকলেও বিএনপি সরকার গঠন করলে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হবে।

Manual2 Ad Code

বক্তারা আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও মতামত স্পষ্টভাবে তুলে ধরবে। সভা শেষে নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code